ব্রেকিং নিউজঃ

রাজশাহীর সিনিয়র সাংবাদিক সাচ্চু আর নেই

রাজশাহীর সিনিয়র সাংবাদিক মোলাজ্জেম হোসেন সাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টা ২০ মিনিটে রাজশাহী নগরীর উপশহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মোলাজ্জেম হোসেন সাচ্চু সর্বশেষ রাজশাহীর স্থানীয় দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অত্যন্ত নিষ্ঠা আর সততার সাথে দীর্ঘ দিন তিনি দৈনিক সোনালী সংবাদে কাজ করেছেন। দায়িত্ব পালন করেছেন বার্তা সম্পাদক এবং নির্বাহী সম্পাদক হিসেবে।

মোলাজ্জেম হোসেন সাচ্চু ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্স করেছিলেন তিনি। ইংরেজি পত্রিকা মর্নিং নিউজে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা পত্রিকাতেও কাজ করেছেন। মৃৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যা সন্তান রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মোলাজ্জেম হোসেন সাচ্চু মারা গেছেন। বৃহস্পতিবার বাদ এশা নগরীর হেতেমখাঁ গোরস্থানে মরদেহ দাফন করা হবে। রাজশাহীর সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930