ব্রেকিং নিউজঃ

দৌলতখানে ওলামা ও আইমা পরিষদের উদ্যেগে ত্রান বিতরন

প্রানঘাতী করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে বেশির ভাগ মানুষ। অনেকে ঘরবন্দি থেকে কর্মহীন হয়ে পরিবার–পরিজন নিয়ে অনাহারে–অর্ধাহারে জীবন যাপন করছেন।

এ অবস্থায়  অসহায় পরিবারের প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন দৌলতখানে ওলামা ও আইমা পরিষদ।

দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামে গ্রামে মধ্যবিত্ত, নিম্নবিত্ত , হতদরিদ্র মুসলিম পরিবার ও ইমাম মোয়াজিনদের মাঝে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে– চাল, ডাল, লবণ,  চিনি, আটা , প্রেশ পানি ও অর্থসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। 

এরই অংশ হিসেবে আজ দিদার  উল্লাহ ৪ নং  ওয়ার্ড এ  ত্রাণ বিতরন করেন ,ফয়জুল উলুম হামিউস  সুন্নাহ মাদরাসার  প্রতিষ্ঠাতা পরিচালক ও মিয়ার হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি নোমান হোসাইন কাশেমী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বিশিষ্ট ব্যবসায়ী আবদুল ওদুদ তুফানী,খোকন মিয়া, আব্দুর রব, পাঠওয়ারি, সেলিম সহ প্রমূখ। 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930