ব্রেকিং নিউজঃ

সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ মোড় নামস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

তারা হলো, ব্রাম্মনবাড়ীয়ার বাঞ্চারামপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে সাগর (২২) ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে শাহাদাৎ মোল্লা (৩০)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম,এম,এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়।

এ সময় দিনাজপুরগামী একটি খালী ট্রাকে তল্লাশী চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ওই ট্রাকটিসহ তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ৩ টি সীম ও ৮ হাজার ২০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930