ব্রেকিং নিউজঃ

আজ সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়

আজ সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সন্ধ্যা ৭টায় গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হবে।

স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময়পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবো। স্বাস্থ্যবিধি মেনে এই সাক্ষাত হবে।’

এর আগে, গত ২৫ মার্চ থেকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপির চেয়ারপারসন। ওইদিন থেকে তিনি গুলশানের বাসায়ই অবস্থান করছেন।

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রথম কয়েকদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন খালেদা জিয়া। করোনা পরিস্থিতি ও জামিনের শর্ত অনুযায়ী, তিনি দলের নেতাদেরও দেখা দিচ্ছেন না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31