দেবীদ্বারে স্বাস্থ্যগত ঝুকি নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংক এশিয়ায় ভাতা প্রদান
কুমিল্লা দেবীদ্বারে ২০১৯-২০ অর্থবছরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপজেলার মোট ১৬টি ইউনিয়নে ব্যাংক এশিয়ার মাধ্যমে প্রায় ২২০০০ হাজার প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন ভাতা প্রদান করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, মাতৃত্ব, বয়স্ক, বিধবা, অসচ্ছল মানুষ, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাসহ প্রায় সব ধরনের উপকারভোগীরা এই ভাতা পাচ্ছে, এর মুল উদ্দেশ্যে ও প্রধান লক্ষ্য হচ্ছে সমাজের বিশাল এই প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা প্রদান, আর্থিক অন্তর্ভুক্তি ও ব্যাংকিং সেবার আওতায় আনা।
( একসেস টু ইনফরমেশন) প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়, জিটুপি(সরকার থেকে জনগণ) প্রকল্পের মাধ্যমে বৃহৎ এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হচ্ছে।
এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে, ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা ও ব্যাংক এশিয়ার এজেন্ট আসাদুজ্জামান ভূ্ঞা রাজিব বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি ও মহামারি দুর্যোগময় সময়তেও আমরা স্বাস্থ্যগত ঝুকি নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে দেবীদ্বার উপজেলার সকল ইউনিয়নের সমাজসেবা কর্মকর্তা, ইউডিসি উদ্যেক্তাগন এবং ব্যাংক এশিয়ার প্রতিনিধিগন উপজেলার ২২,০০০ হাজার ভাতাভোগীর মধ্যে প্রায় ১৭,০০০ হাজার ভাতাভোগীকে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরলসভাবে বিভিন্ন সুবিধাবন্চিত, হতদরিদ্র, অস্বচ্ছল মানুষ, বয়স্ক, বিধবা, মাতৃত্ব, প্রতিবন্ধী ভাতা প্রদান সম্পন্ন করে সরকারের আর্থিক অন্তর্ভুক্তির প্রকল্প বাস্তবায়ন করেছি।
তিনি আরো বলেন, বাকি ৫০০০ হাজার ভাতাভোগীকে আগামী ঈদ-উল-ফিতর এর আগেই ভাতা প্রদান করে কর্মসূচি শেষ করা যাবে বলে আশা করছি এবং সেই লক্ষ্য নিয়েই আমরা দ্রুত কাজ করছি, তাছাড়া যেসকল ভাতাভোগীরা অসুস্থ, পঙ্গু ও প্রতিবন্ধী তাদের বাড়ীতে বা ঘরে-ঘরে গিয়ে সামাজিক দায়বদ্ধতা বিবেচনা করে ব্যাংক এশিয়ার প্রতিনিধিদল ভাতাভোগীর হাতে ভাতা প্রদান করে আসছে।
