কুষ্টিয়ায় ফিডাক’র উদ্যোগে ৩০০ জনকে ৩ লাখ টাকার ঈদ উপহার বিতরণ
কুষ্টিয়ায় ফিডাক এর উদ্যোগে, ৩০০ জনকে ৩ লাখ টাকা মূল্যের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৭ মে রবিবার বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের বড়বাজারে অসহায় মানুষের মধ্যে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ও জনগণের সেবায় কাজ করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশে করনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঈদ উপহার বিতরণকালে ফিডাক কুষ্টিয়ার সভাপতি ইবির অর্থনীতি বিভাগের প্রফেসর কাজী মোস্তফা আরিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফিডাক কুষ্টিয়ার উপদেষ্টা ও আ’লীগ নেতা খন্দকার ইকবাল মাহমুদ এবং ফিডাক কুষ্টিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।
ঈদ উপহার বিতরণে সহযোগিতা করেন ফিডাক কুষ্টিয়ার সেক্টেটারী মিজানুর রহমান মিলন।
এ সময় জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহিম পল্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক সুজন কুমার কর্মকার, শহর ছাত্র লীগের যুগ্ম আহবায়ক এস এম জাহিদুর রহমান পাভেল সহ কুষ্টিয়া পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ফিডাক কুষ্টিয়ার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
