কুমিল্লায় নতুন করে করোনায় আক্রান্ত ২৮ জন
কুমিল্লায় নতুন করে দেবিদ্বারে ২৫ জনসহ জেলায় ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নগরীতে তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেবিদ্বার উপজেলার ১৮ সদস্যসহ ১০২ জন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৪৮ জন। শুক্রবার (১৫ মে) জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শুক্রবার সাতজনসহ সুস্থ হয়েছেন মোট ৪৬ জন। মৃত্যুবরণ করেছেন নয়জন। এই পর্যন্ত কুমিল্লার চার হাজার ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। চার হাজার ১৭৬ জনের ফলাফল এসেছে।
