ব্রেকিং নিউজঃ

চীনা রকেটের আঘাত, অল্পের জন্য রক্ষা পেল নিউইয়র্ক

অল্পের জন্য রক্ষা পেল গোটা নিউইয়র্ক শহর। চীনের নতুন কাণ্ড বড় বিপদ ডেকে আনতে পারত। মহাকাশ থেকে ছিটকে পড়ল চীনা রকেটের অংশ। অল্পের জন্য আঘাত থেকে রক্ষা পেল নিউ ইয়র্ক শহর।

জানা গেছে, সেই মহাকাশ যান থেকে ছিটকে পড়া কিছু টুকরো পাওয়া গিয়েছে আইভরি কোস্টের বিভিন্ন এলাকায়। সেই রকেট থেকে ভেঙে পড়া সব থেকে ক্ষুদ্র অংশটিও একটি বড়সড় বাসের সমান। প্রচণ্ড গতিবেগে সেই টুকরোগুলো পৃথিবীতে আছড়ে পড়েছে।

নিউ ইয়র্ক শহর থেকে একটি বড় টুকরো মাত্র ১৫—২০ কিমি দূরে ছিল। সেটি আঘাত হানলে নিউইয়র্কে বড়সড় ক্ষতি হতে পারত। এমনিতেই করোনার তাণ্ডবে বিপর্যস্ত অবস্থা যুক্তরাষ্ট্রের। তার মধ্যে নতুন এই বিপদ নিউইয়র্কের বাসিন্দাদের মনে ভীতির সঞ্চার করেছিল।

উৎক্ষেপণের এক সপ্তাহ পর নিয়ন্ত্রণ হারিয়ে সেই রকেটের কিছু অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসে। লং মার্চ ৫বি নামের ওই রকেট থেকে ছিটকে আসা একটি বড়সড় টুকরো আটলান্টিক মহাসাগরেও পড়েছে।

নিজস্ব কক্ষপথে কিছুদিন ঘোরার পর রকেটের মূল অংশ নিয়ন্ত্রণ হারিয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে। এর পর ঘণ্টায় কয়েক হাজার মাইল গতিতে সেটি ছুটে আসে পৃথিবীর দিকে। কয়েক দশকের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসা সব থেকে বড় মহাকাশ জঞ্জাল ছিল সেগুলো। এমনটাই জানিয়েছেন একাধিক মহাকাশ বিজ্ঞানী।

হার্ভার্ড এর জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডয়েল টুইট করে জানিয়েছেন, ১৯৯১ সালে স্যালুয়েট-৭ নিয়ন্ত্রণ হারালে বিরাটাকার মহাকাশ জঞ্জাল পৃথিবীর দিকে ধেয়ে আসে। তারপর আর কোনও রকেট থেকে ভেঙে পড়া এত বড় অংশ ধেয়ে আসেনি। চীনা রকেটের ভগ্নাবশেষ নিউইয়র্ক সিটিতে আছড়ে পড়লে বড় বিপদ ঘটতে পারত বলেও জানিয়েছেন তিনি।

আমেরিকার একাধিক সংবাদমাধ্যমে চীনের এই নতুন কাণ্ড নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। একে তো চীন থেকে ছড়ানো করোনাভাইরাস সামলাতে ভয়াল অবস্থা আমেরিকাসহ বিশ্বের বহু দেশের। তার মধ্যে এই নতুন কাণ্ড! সূত্র : আনন্দবাজার পত্রিকা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31