ব্রেকিং নিউজঃ

নবীজি ঘোষিত সুসংবাদ মসজিদপ্রেমীদের জন্য

এক. রাসুলে কারিম (সা:) বলেছেন, ‘মসজিদ প্রত্যেক পরহেজগার (মোত্তাকি) ব্যক্তির ঘর। আর মসজিদ যার বাড়ি হবে আল্লাহ তায়ালা তার জন্য অনুগ্রহ ও দয়ার এবং পুলসিরাত অতিক্রম করে আল্লাহর সন্তুষ্টি তথা জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করেছেন।’ (সহিহুত-তারগিব : ৩৩০)।

দুই. রাসুলে কারিম (সা:) বলেছেন, ‘কোনো মুসলিম ব্যক্তি যতক্ষণ মসজিদে সালাত ও জিকিরে রত থাকে ততক্ষণ আল্লাহ তার প্রতি এতটা আনন্দিত হন যেমনিভাবে প্রবাসী ব্যক্তির পরিবার প্রবাসী ফিরে আসা দ্বারা আনন্দিত হয়।’ (মুসনাদ : ১২৬৮)।

তিন. রাসুলে কারিম (সা:) বলেছেন, ‘তোমাদের কেউ যতক্ষণ মসজিদে (তথা নামাজের স্থানে অবস্থান করে), ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন।’ তারা বলেন, ‘হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন।’ (বোখারি : ৪৪৫)।

চার. রাসুলুল্লাহ (সা:) বলেছেন, ‘অবশ্যই মসজিদগুলোর খুঁটি রয়েছে, ফেরেশতারা তাদের বন্ধু, তারা অনুপস্থিত থাকলে ফেরেশতারা তাদের খুঁজতে থাকেন, তারা অসুস্থ হলে ফেরেশতারা তাদের দেখতে যান, তাদের কোনো প্রয়োজন হলে ফেরেশতারা তাদের সাহায্যে এগিয়ে যান।’ অতঃপর রাসুল (সা:) বলেন, ‘মসজিদপ্রেমী তিন ধরনের : হয় উপকারী ভাই হবে নয়তো প্রজ্ঞার কথা বলবে কিংবা রহমতের প্রত্যাশী থাকবে।’ (সহিহুত-তারগিব : ৩২৯)।

পাঁচ. রাসুলে কারিম (সা.) বলেন, ‘আমি কি তোমাদের এমন কাজের সন্ধান দেব না যা দ্বারা আল্লাহ গোনাহগুলো মিটিয়ে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন?’ লোকেরা (সাহাবিরা) বললেন, অবশ্যই হে আল্লাহর রাসুল (সা:)! তিনি বললেন, ‘অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে অজু করা, মসজিদের দিকে বেশি পদচারণ করা এবং এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষা করা। আর এটাই হলো সীমান্ত প্রহরা।’ (মুসলিম : ২৪)।

ছয়. আল্লাহর রাসুল (সা:) বলেছেন, ‘তোমরা সুসংবাদ গ্রহণ কর। এই যে তোমাদের রব। তিনি আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের কাছে তোমাদের নিয়ে গর্ব করে বলছেন, তোমরা আমার বান্দার দিকে তাকিয়ে দেখ তারা একটি ফরজ (নামাজ) আদায়ের পর অন্য একটি ফরজের অপেক্ষা করছে।’ (সহিহুত-তারগিব : ৪৪৫)।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930