আমি সাধারণ একজন সংবাদকর্মী! এত হামলা মামলায় জেল জলুমেও থামেনি কলম থামবেও না!
সংবাদকর্মী মোঃ ফরিদুল ইসলামের।একান্ত সাক্ষাৎকারে তিনি জনতার সময়কে বলেন, ২০০৮ সাল থেকে সাংবাদিকতা পেশায় আমার পথচলা শুরু। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ সময়। এই দীর্ঘ পথচলায় পেয়েছি মানুষের ভালোবাসা, আবার সহ্য করেছি অপমান, লাঞ্ছনা, হুমকি, মিথ্যা মামলা, হামলা এমনকি কারাবরণের মতো নির্মম অভিজ্ঞতা।
মোঃ ফরিদুল ইসলাম বলেন, আমি কোনো ক্ষমতাবান ব্যক্তি নই, কোনো রাজনৈতিক পরিচয়ের শক্তিও আমার নেই। আমার সবচেয়ে বড় শক্তি ছিল একটি কলম, সত্য প্রকাশের সাহস এবং সাধারণ মানুষের ভালোবাসা।
সাংবাদিকতা জীবনের শুরু থেকেই চেষ্টা করেছি সমাজের অবহেলিত, বঞ্চিত, অসহায় ও নির্যাতিত মানুষের কথা তুলে ধরতে। যাদের কথা বলার কেউ নেই, যাদের কান্না ক্ষমতাবানদের কানে পৌঁছায় না, তাদের দুঃখ-কষ্টের গল্পগুলো এটিএন নিউজ টেলিভিশনের পর্দায় এবং সংবাদপত্রের পত্রিকার পাতায় তুলে ধরার চেষ্টা করেছি।
আমি বিশ্বাস করি, একজন সংবাদকর্মীর সবচেয়ে বড় দায়িত্ব হলো সত্যের পক্ষে থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করা। আর সেই দায়িত্ব পালন করতে গিয়েই বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবশালী মহলের রোষানলে পড়েছেন তিনি।
রাজাপুর থেকে দৌলতখান, বোরহানউদ্দিন থেকে ভোলা সদর-আমার সাংবাদিকতা জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে সংগ্রাম আর প্রতিকূলতার গল্প।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মিজানুর রহমান খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে। আমার কলম থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু আমি থামিনি।
দৌলতখান উপজেলার তৎকালীন চেয়ারম্যান ইয়াসিন লিটনের বিরুদ্ধে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়েও হুমকি-ধামকি ও মামলার ভয় দেখানোর মুখোমুখি হয়েছেন। কিন্তু নির্যাতিত মানুষের কণ্ঠস্বর তুলে ধরার দায়িত্ব থেকে পিছিয়ে আসিনি জানান তিনি।
মোঃ ফরিদুল ইসলাম আরও বলেন, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান রিয়াজের বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য বরাদ্দ চাল আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম।
অসহায় মানুষগুলো আমাকে বলেছিলেন, ‘আমাদের চালের চেয়েও বড় প্রয়োজন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের অপকর্ম ও দুর্নীতির সহ আমাদের দুঃখ-কষ্টের কথাগুলো আপনারা তুলে ধরুন।’
সেই মানুষের কথাই সংবাদে তুলে ধরেছিলাম। অভিযোগ রয়েছে, এ ঘটনায় আমাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। পরবর্তীতে সাধারণ মানুষের বরাদ্দ চাল সঠিকভাবে বণ্টন করতে বাধ্য হওয়ার ঘটনাও আমার সাংবাদিকতা জীবনের একটি স্মরণীয় অধ্যায়।
এরপর দক্ষিণ দিঘলদী ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ইফতরুল হাসান স্বপন, তার বড় ভাই কামরুল হাসান মিলন, দক্ষিণ জয়নগরের তৎকালীন চেয়ারম্যান বাচ্চুসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি চাকরির নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, প্রতারণা ও নারীদের হয়রানিসহ বিভিন্ন অভিযোগসংবলিত ৫৮ পাতার লিখিত ও ভিডিও সহ নথি আমার হাতে আসে। এসব অভিযোগের ভিত্তিতে ধারাবাহিক সংবাদ প্রকাশ করি দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার পাতায়।
কিন্তু সত্য প্রকাশের মূল্য আমাকে দিতে হয়েছে ভয়াবহভাবে।ফরিদুল ইসলামের অভিযোগ, তাকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমত এবং সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসায় সেখান থেকে ফিরে আসতে পেরেছিলাম। পুলিশ আমাদের উদ্ধার করেছেন।
পরবর্তীতে কামরুল হাসান মিলনকে বাদী করে আমি সহ ও আমার সহকর্মী দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়। সেই মামলার সেশন নাম্বার ৫৫/২০২৩। ওই মামলায় আমাদের কারাবরণ করতে হয়। দীর্ঘ এক মাস ১৮ দিন কারাগারে থাকার পর হাইকোর্টের জামিনে মুক্তি পাই।
তিনি আরও বলেন, চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে চিকিৎসা শেষে ভোলায় ফিরে এসে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন, বিজ্ঞ ভোলা সদর সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট, আদালতের মামলার এমপি নাম্বার ৪৩১/২০২১ সেই মামলায় আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছেন, আদালতে।
এখানেই শেষ নয়।
নিজের জন্মস্থান পূর্ব ইলিশা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটনের বিরুদ্ধে ওঠা একটি মর্মান্তিক ঘটনার সংবাদও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রকাশ করিয়েছিলেন তিনি। এরপর আমার অভিযোগ, ছোটন ও তাঁর ভাইয়ের পক্ষ থেকে আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি আরও একটি মর্মার্থিক বিষয় তুলে ধরে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগস্টের কয়েক দিন আগে কালীবাড়ি রোডে আমার দুই সন্তানকে প্রাইভেট পড়াতে নিয়ে যাওয়ার সময় ছোটন চেয়ারম্যানের ছোট ভাই ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতে অপমান ও অপদস্থ হওয়ার অভিযোগ রয়েছে আমার। বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানোর চেষ্টা করেছি। সিনিয়র সহকর্মীদের কাছেও নিজের কষ্টের কথা বলেছি। তাঁদের সান্ত্বনা ও ভালোবাসা আমাকে আবারও সাহস জুগিয়েছে।
এত বছর পর আজ কেন এসব কথা লিখছি?
কারণ, একজন সংবাদকর্মীর বুকেও কষ্ট জমে। তারও পরিবার আছে, সন্তান আছে, সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। সত্য প্রকাশ করতে গিয়ে বারবার অপমানিত হলেও তার কষ্টগুলো সব সময় প্রকাশ পায় না।
এটিএন নিউজের ভোলা জেলা প্রতিনিধি মোঃ ফরিদুল ইসলাম আরও বলেন, আমি কোনো প্রতিশোধ চাই না। কারও প্রতি ব্যক্তিগত বিদ্বেষও পোষণ করি না। আমি শুধু চাই, অন্যায়ের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হোক, সত্য প্রকাশিত হোক এবং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
আমার সাংবাদিকতা জীবনের শুরু ২০০৮ সালে। জীবনের শেষ দিন পর্যন্ত অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত নিপীড়িত ও অসহায় মানুষের পাশে থেকে কলম চালিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ। মনে রাখবেন, একজন সংবাদকর্মীকে ভয় দেখিয়ে সাময়িকভাবে নীরব করা যেতে পারে, কিন্তু সত্য প্রকাশের অঙ্গীকারকে সহজে মুছে ফেলা যায় না।
আমি ক্ষমতার কাছে মাথা নত করতে সাংবাদিকতা শুরু করিনি। কারও অন্যায়কে আড়াল করতেও এই পেশায় আসিনি। আমার পরিচয় খুব সাধারণ—আমি একজন সংবাদকর্মী। আমার অহংকার আমার কলম, আর আমার প্রেরণা সাধারণ মানুষের ভালোবাসা।
তিনি আরও বলেন, আমার এই লেখায় কারও মনে কষ্ট লাগলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার জীবনের এই অভিজ্ঞতাগুলো কোনো কাল্পনিক গল্প নয়; এগুলো আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনের বাস্তব অভিজ্ঞতা ও অভিযোগের স্মৃতি।
তিনি কৃতজ্ঞতা ও ভালোবাসা: জানিয়ে বলেন, আমার সুখে-দুঃখে, বিপদে-আপদে মহান আল্লাহ ও আমার বাবা-মায়ের পর যাঁকে পাশে পেয়েছি, তাঁর নাম না বললে নিজের সঙ্গে অন্যায় করা হবে। তিনি আমার শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ ভাই। পাশাপাশি আমার শ্রদ্ধেয় সম্পাদক মহোদয়, সিনিয়র সাংবাদিক সহকর্মী, সংবাদকর্মী, কলাকুশলী, বন্ধু-বান্ধব এবং যাঁরা দুঃসময়ে আমাকে সাহস ও সহযোগিতা দিয়েছেন, সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা কোনো দিন ভুলব না।
শেষে শুধু একটি কথাই বলতে চাই।
আমি হয়তো সাধারণ একজন সংবাদকর্মী, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমার কলমের সাহস কখনো নগণ্য হবে না।
যতদিন বেঁচে থাকব, সত্য ও ন্যায়ের পক্ষে লিখে যাব। মানুষের পাশে থাকব। আল্লাহ যেন আমাকে সত্যের পথে অবিচল থাকার শক্তি দেন।
