ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জে র‌্যাবের ৫৫ সদস্য আক্রান্ত, ৯ জন সিএমএইচে

নারায়ণগঞ্জে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের ৫৫ জন সদস্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৯ জন এবং রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) ৫ জন সদস্য চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা নারায়ণগঞ্জের আদমজীনগর র‍্যাব ১১ এর সদর দপ্তরে স্থাপিত আসোলেশন সেন্টারে রয়েছেন।

রোববার (৩ মে) র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাবের বর্তমান ৫০ ও সাবেক ৫ জন সদস্য কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। কিন্তু আমাদের সদস্যদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে ভীড় হওয়ার প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল র‌্যাব-১১ এর ব্যারাক চতুর্থ তলার উপর নিজস্ব ব্যবস্থাপনায় ১৪০ শয্যা ও ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানিতে ২০ শয্যার আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। আক্রান্তরা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। তবে তারা সকলেই সুস্থ আছেন।

তিনি আরো বলেন, আইসোলেশন সেন্টারে র‌্যাবের সদস্যদের চিকিৎসার জন্য বর্তমানে ৬০টি শয্যা স্থাপন করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তরের জেনারেল দ্বারা জারি করা করোনা ট্রেটমেন্ট প্রোটোকল অনুসারে অক্সিজেন সিলিন্ডার, পোর্টেবল ভেন্টিলেটর, পোর্টেবল ইসিজি মেশিন, ২৪ ঘণ্টা জরুরী রোগী বহনের জন্য অক্সিজেন সুবিধার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

তিনি বলেন, ডিসপোজেবল প্লাস্টিকের পাত্রে তাদের তিন বেলা খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও ফল, লেবু, আদা, লবঙ্গ, কালোজিরা ও প্রতিদিন চা দেওয়া হচ্ছে। তাদের সুরক্ষায় দৈনিক ব্যবহারের জন্য ফেস মাস্ক, পিভিসি হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এবং ন্যাপকিন দেয়া হচ্ছে। তাদের জন্য আলাদা প্রার্থনা কর্নার, গরম পানির বাথরুম, বৈদ্যুতিক কেটলি, টিভি ও সংবাদপত্র দেয়া হচ্ছে।

তিনি বলেন, তাদের রুম জীবাণুনাশক দিয়ে পরিস্কার করা হচ্ছে। এছাড়া যারা পরিস্কার পরিচ্ছন্ন ও খাবার বিতরণ করছে তাদের জন্য পিপিই দেওয়া হয়েছে।

চিকিৎসাধীন র‌্যাবের সদস্যদের সদর দপ্তরের মেডিকেল অফিসার, সিএমএইচ, রাজারবাগ পুলিশ হাসপাতাল ও জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন চিকিৎসা বিষয়ে পরামর্শ দিচ্ছেন। র‌্যাব সদস্যদের ওষুধ হিসেবে জিংক ট্যাবলেট, ক্যালসিয়াম এবং ভিটামিন সি ট্যাবলেট দেওয়া হচ্ছে।

ইমরান উল্লাহ সরকার বলেন, র‌্যাব সদস্যদের মধ্যে কোন উপসর্গ নেই। যেহেতু তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করা, খাদ্য সহায়তা সহ আক্রান্তদের সংস্পর্শে যাচ্ছে সেজন্য তাদের থেকে যেন অন্যদের মধ্যে না সংক্রামন হয় সেজন্য নমুনা পরীক্ষা করা হয়। তখন তাদের রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়। যার পর থেকেই আইসোলেশনে আছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930