ব্রেকিং নিউজঃ

ড. ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে অধিষ্ঠিত হওয়ায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি শান্তিপূর্ণভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ উত্তরণে তার ও সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

যুক্তরাজ্যের সময় বুধবার অধ্যাপক ইউনূসকে পাঠানো অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আপনার নিয়োগ লাভকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।

আমরা আপনার ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। কারণ এ সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ভবিষ্যতের পথে একটি শান্তিপূর্ণ উত্তরণের সুযোগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতির সামনে বিদ্যমান একাধিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে।

যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে তার দৃঢ় ও স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে, যা আমাদের জনগণের মধ্যকার গভীর সম্পর্ক ও কমনওয়েলথ মূল্যবোধের দ্বারা সুদৃঢ় হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বন্ধুপ্রতীম দেশ হিসাবে আমরা সাম্প্রতিক কয়েক সপ্তাহে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত।

আমরা শিক্ষার্থীদের এবং আরও অনেকের সাহসীকতাকে স্বীকৃতি দিয়েছি যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশে শান্তি, আইনশৃঙ্খলা ও সমৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষ্যে আপনার কাজে ব্রিটিশ সরকার আপনাকে সমর্থন করতে চায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930