ব্রেকিং নিউজঃ

ইসলামী ব্যাংকে হামলা:

জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে: অর্থ উপদেষ্টা

ইসলামী ব্যাংকের গোলাগুলির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কর্মকর্তাদের অর্থের অপচয় রোধ ও প্রকল্প বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।

এছাড়া বৈঠকে চ্যালেঞ্জ হিসাবে মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও জীবন জীবিকা সচল এবং কর্মসংস্থান সৃষ্টি  করার কথা তিনি বলেছেন।

আজ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক করেন ড. সালেহ উদ্দিন আহমেদ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031