ব্রেকিং নিউজঃ

মধ্যপ্রাচ্যের যে দেশে গিয়েছে জেনারেল আজিজের স্ত্রী–সন্তান

সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের স্ত্রী–সন্তান মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে গেছেন।

বুধবার সকাল ৬টার পর উড়োজাহাজে ঢাকা থেকে বাহরাইনে যান তারা। সেখান থেকে তাদের দুবাই যাওয়ার কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইটটি ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল।

ফ্লাইটটি ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশে ঢাকা ছাড়ে। এতে সাবেক জেনারেল আজিজের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজ এই ফ্লাইটের টিকিট কাটা ছিল বলে বিমানবন্দরে তথ্য ছিল। তবে তিনি চেক-ইন করেননি।

ফ্লাইটটি সকাল ৮টা ২৪ মিনিটে বাহরাইন পৌঁছেছে।

বেবিচকের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ফ্লাইটে সাবেক জেনারেল আজিজ ছিলেন না বলে জেনেছি।

সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন।

তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে। এ ছাড়া তার কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে— এমন আলোচনাও আছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930