ব্রেকিং নিউজঃ

অস্ট্রেলিয়ায় অন্যান্য ধ’র্মের তুলনায় ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে ইসলাম

অস্ট্রেলিয়ায় ধ’র্মবিশ্বা’সীর সংখ্যা ব্যাপক হারে কমলেও অন্যান্য ধ’র্মের তুলনায় ইসলাম সবচেয়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে বলে এক জরিপ থেকে জানা গেছে।

দেশটির আদমশুমা’রিতে দেখা গেছে, ২০০৬ সালের আদমশুমা’রির পর থেকে সেখানে মুসলমানের সংখ্যা শতকরা ৪০ ভাগ বেড়েছে। অন্যদিকে খ্রিস্টান ধ’র্মের অনুসারীর সংখ্যা ১৯৭৬ সালের পর থেকে গত ৩৫ বছরে কমে শতকরা ৬১ ভাগে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ায় ১৯৭৬ সালে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৪৪ হাজার ৭১ জন। কিন্তু এখন দেশটিতে মুসলমানের সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ২৯১ জন। অর্থাত্ তখন থেকে এ পর্যন্ত দেশটিতে মুসলমানের সংখ্যা দশগু’ণ বেড়েছে।

মুসলমানরা এখন অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার শতকরা ২ দশমিক ২ ভাগ। গত ৫ বছরে তাদের সংখ্যা বেড়েছে শতকরা ৪০ ভাগ। অমুসলিম’দের মধ্যে ধ’র্মবিশ্বা’সীর সংখ্যা কমছে।

২০০৬ সালের পর থেকে কোনো ধ’র্মে বিশ্বা’সী নন এমন নাগরিকের সংখ্যা বেড়েছে শতকরা ২৯ ভাগ। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার শতকরা ১৮ ভাগ নাগরিক (৩৭ লাখ) বলেছিলেন, তারা কোনো ধ’র্মে বিশ্বা’স করেন না।

আসলে বহু বছর ধরে অস্ট্রেলিয়ায় ধ’র্মবিশ্বা’সীর সংখ্যা কমে আসছে। কমে আসছে খ্রিস্টানের সংখ্যাও। ১৯১১ সালে দেশটির শতকরা ৯৬ ভাগ নাগরিক ছিলেন খ্রিস্টান। ১৯৭৬ সালে এ হার ছিল শতকরা ৮৯ ভাগ। ৩৫ বছর পর এখন দেশটিতে এ হার ৬১ শতাংশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930