ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিয়েতনামে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফা মিন চিনহে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফা মিন চিনহের আমন্ত্রণপত্রটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন ড. হাছান মাহমুদের কাছে হস্তান্তর করেছেন।

একই সঙ্গে বাংলাদেশ-ভিয়েতনামের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে ড. হাছান মাহমুদকেও ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বেলজিয়ামের ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে ভিয়েতনাম, বেলজিয়াম, চেক ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ড. হাছান মাহমুদ। এ সময় এই আমন্ত্রণ জানানো হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930