ব্রেকিং নিউজঃ

অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা প্রফেসর ড. সৌরেন বিশ্বাস মারা গেছে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা প্রফেসর ড. সৌরেন বিশ্বাস মারা গেছে। গত ৯ জানুয়ারি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বাবাকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুরনো কিছু ছবি পোস্ট করে বাবাকে নিয়ে নানা স্মৃতি শেয়ার করছেন অভিনেত্রী।

অভিনেত্রী লিখেছেন, ‘ছবি তোলার বিষয়ে খুব সচেতন ছিলেন। ছবি ভাল না আসলে সে ( বাবা ড. সৌরেন বিশ্বাস)  ছবি ব‍্যবহার করতেন না।

দ্বিতীয় স্ট্রোকের পর থেকে চলতে ফিরতে অসুবিধা হতো বলে ঢাকায় এলে পরিচিতদের সাথে দেখা করতে চাইতেন না। তবে খুলনায় কেউ গেলে খুব খুশি হতেন।

নিজের খরচে কটেজ রেনোভেট করে দিয়েছিলাম অতিথিদের জন‍্য। বাবার প্রিয়জনদের চট্টগ্রাম থেকে হইচই করে আসার কথা ছিল।

আসার আগে তিনি চলে গেলেন। চলে গেলেন আমাকে সাগরে ফেলে দিয়ে। জানা যায়, অভিনেত্রীর বাবা  ড. সৌরেন বিশ্বাস তৃতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেছেন।

করোনার পর থেকেই কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। এখন পর্দায় অনেকটাই অনিয়মিত এই অভিনেত্রী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930