ব্রেকিং নিউজঃ

দেওবন্দের ফতোয়া নারী-পুরুষ সবাই মসজিদে আয়েশা থেকে ওমরার এহরাম বাঁধতে পারবে?

হজ ও ওমরা করতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কা শরিফ যাচ্ছেন লাখ লাখ মুসলমান। মক্কা শরিফ যাওয়ার পর কিছু মাসআলা-মাসায়েল নিয়ে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়ে থাকে।

অনেকে অনেক মতামত পেশ করে থাকেন। যে কারণে সাধারণ মুসল্লিদের অনেক বিড়ম্বনায় ও সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। সৌদি আরবের নাগরিক নন। অন্য দেশ থেকে এসেছেন মক্কায় হজ ও ওমরা করার জন্য।

বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা যারা যাচ্ছি-মক্কা শরিফ অবস্থান করার অবস্থায় যদি নফল ওমরা করতে চাই তাহলে কোথায় থেকে এহরাম বাঁধবো?

এ বিষয়টির সঠিক উত্তর জানার জন্য উপমহাদেশের অন্যতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগে বাংলাদেশের একজন আলেম ফতোয়া চেয়েছেন।

দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগের পক্ষ থেকে বিশদ আকারে একটি ফতোয়া প্রদান করেছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়ার অনুবাদ বাংলাভাষী পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

প্রশ্ন: নিম্ন বর্ণিত কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর মুফতি সাহেবের কাছে জানতে চাই

১.যারা সৌদি আরবের নাগরিক নন মক্কা শরিফে ব্যবসা অথবা চাকরির উদ্দেশ্যে অবস্থান করছেন

২. ওমরা পালন করে মক্কায় অবস্থান করছেন। এখন নফল ওমরা করতে চান। এহরাম কোথা থেকে বাঁধবেন? ওমরার এহরাম মসজিদে আয়েশায় গিয়ে কি বাঁধতে পারবেন? কেউ কেউ বলেন, এই আমল শুধু নারীদের জন্যই। পুরুষের জন্য জায়েজ নয়। কেউ কেউ বলেন, বিশেষ অবস্থায় রাসুলুল্লাহ সা. হজরত আয়েশাকে (রা.) প্রেরণ করেছিলেন। বর্তমানে বৈধ নয়। কোন একটি মিকাত গিয়ে এহরাম বাঁধা জরুরি। মসজিদে আয়েশা থেকে এহরাম বাঁধলে ওমরা হবে না।

আবার কেউ বলেন, আয়েশা মসজিদ থেকে এহরাম বাঁধা উত্তম নয়। মিকাত থেকে এহরাম বাঁধা উত্তম।

৩. যারা মক্কার বাহির থেকে ওমরা পালন করতে আসেন। তারা কি মসজিদে আয়েশা থেকে এহরাম বাঁধতে পারবেন? এ বিষয়গুলো নিয়ে আলেমদের মাঝে অনেক আলোচনা ও পর্যালোচনা হচ্ছে। কুরআন হাদিসের আলোকে দলিলভিত্তিক উত্তর প্রদানে বাধিত করবেন।

প্রশ্নকারী বান্দা আহসান হাবিব, ঢাকা, বাংলাদেশ

শিরোনাম: মসজিদে আয়েশা থেকে এহরাম বাঁধা 

উত্তর: (১-২) যে ব্যক্তি ব্যবসা অথবা অন্য কোন কারণে মক্কায় অবস্থান করছেন যদি তিনি ওমরা করতে চান অথবা মক্কার বাহিরের হাজি কিংবা ওমরা পালনকারী যিনি হজ ও ওমরা পালন করার পর মক্কায় অবস্থান করছেন। তিনি যদি আরো নফল ওমরা করতে চান তাহলে মসজিদে আয়েশা থেকে এহরাম বাঁধতে পারবেন। বরং হানাফি মাজহাব অনুযায়ী ওই ব্যক্তির জন্য মসজিদে আয়েশা (তানইম) থেকে এহরাম বাঁধা উত্তম।

(৩) যদি কোন ব্যক্তি মক্কার বাহির থেকে ওমরা পালন করার জন্য মক্কায় শরিফ যেতে চান তাহলে মিকাত থেকেই এহরাম বাঁধা জরুরি। তান‌ইম (মসজিদে আয়েশা) থেকে এহরাম বাঁধা জায়েজ হবে না।

তথ্যসূত্র: বোখারি শরিফ, খণ্ড-১, পৃষ্ঠা-১২০, ফতোয়ায়ে শামি, খণ্ড-২, পৃষ্ঠা-৪৭৮,৪৭৯, মিরকাত শরহে মিশকাত, খণ্ড-৫, পৃষ্ঠা-১৮৪১,মাবসুত, খণ্ড-৪, পৃষ্ঠা-১৬৭।

লেখক: খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান,ঢাকা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930