ব্রেকিং নিউজঃ

নরসিংদীতে পুলিশের উদ্যোগে

এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ”এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ১ম রমজানে জেলার সকল থানা এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলার সকল থানায় প্রাথমিকভাবে দুই শতাধিক প্রতিবন্ধী শিশু ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার সময় করোনাভাইরাস মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব মেনে চলাসহ এবং যথাসম্ভব ঘরে থাকার আহবান জানানো হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে এতিম, গরীব ও অসহায় মানুষের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930