ব্রেকিং নিউজঃ

সড়কের পাশে মিলল অজ্ঞাত বৃদ্ধের রক্তাক্ত লাশ

লক্ষ্মীপুরের রায়পুরে সড়কের পাশ থেকে প্রায় ৭০ বছর বয়সি অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার কোলাকোপা-বামনী ইউনিয়ন পরিষদ সড়কের পাশ থেকে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে কোলাকোপা-বামনী সড়কের পাশে হাজি বাড়ির সামনে একজন ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে পুলিশ শুক্রবার সকাল ৯টায় গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে কোলাকোপা গ্রামের ইউপি সদস্য আলমগীর হোসেন ও গ্রামপুলিশ তাহির জানান, গ্রামের কয়েকজন জানান-এক বৃদ্ধ লোক খুন হয়েছে।

লুঙ্গি ও শার্ট পরিহিত অবস্থায় তার দেহ পড়ে আছে সড়কের পাশে। আমি ঘটনাস্থলে এসে থানা পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31