ব্রেকিং নিউজঃ

‘ট্রাম্পের রাজনৈতিক আন্দোলনে হুমকির মুখে গণতন্ত্র’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আন্দোলনের কারণে গণতন্ত্র হুমকির মুখে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যারিজোনায় দেওয়া এক ভাষণে এ কথা বলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে এখন বিপজ্জনক ঘটনা ঘটছে।

এ সময় তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ‘স্বাস্থ্যকর পরিবেশ’র বিষয়ে অগ্রাধিকার দিতে ভোটারদের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের রাজনৈতিক আন্দোলনকে ‘চরমপন্থি’ আখ্যা দিয়ে বাইডেন বলেন, ‘এই আন্দোলন আমাদের গণতন্ত্রের মৌলিক বিষয়ে বিশ্বাসী না।

আন্দোলনটি চরমপন্থিদের দ্বারা চালিত, এ বিষয়ে এতে কোনো সন্দেহ নেই।

এজেন্ডার বাস্তবায়ন হলে তারা (ট্রাম্প ও তার সহযোগীরা) যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মূলনীতি পরিবর্তন করে ছাড়বে বলে জানান তিনি।

সিএনএন

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930