ব্রেকিং নিউজঃ

বরিশালে রং ও চালের গুঁড়া মিশিয়ে মসলা বিক্রি

হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে রং ও চাল মিশিয়ে বিক্রির দায়ে দুটি মসলার কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা ১১টার দিকে নগরীর হাটখোলা বাজার মরিচপট্টি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

জানা যায়, কারখানা দুটি দীর্ঘদিন ধরে মসলার ওজন বাড়ানোর জন্য চালের গুঁড়া আর মসলার রং সুন্দর করার জন্য ভেজাল রং মিশিয়ে বিক্রি করছিল।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে ভোক্তা অধিকার।

হুমায়ূন মরিচ মিলের মালিক হুমায়ূন জানান, অতিরিক্ত মুনাফার আশায় তিনি মসলার ওজন বাড়ানোর জন্য চালের গুঁড়া আর রং সুন্দর করার জন্য ভেজাল রং মিশাতেন। তবে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবে বলে জানান।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, চাল ও ক্ষতিকর রঙের সঙ্গে খাওয়ার অনুপযোগী মরিচ ও হলুদ মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া। এমন সংবাদের ভিত্তিতে নগরীর হাটখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি মরিচ মিলের মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031