ব্রেকিং নিউজঃ

পুলিশ পরিদর্শক হত্যা: আরাভ খানের বিরুদ্ধে সাক্ষ্য নিরাপত্তা প্রহরীর

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনের বিরুদ্ধে নিরাপত্তা প্রহরী সাক্ষ্য দিয়েছেন।

বুধবার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ দিন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে নিরাপত্তা প্রহরী জিয়াউর রহমান সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

এ দিন তার সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করেন আদালত। এ নিয়ে মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য শেষ হলো। এ দিন কারাগারে আটক ছয় আসামিকে আদালতে হাজির করা হয়।

এ মামলার আসামিদের মধ্যে রবিউল ইসলাম ওরফে আরাভ খান ও তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া পলাতক রয়েছেন। অন্য আসামিরা হলেন- রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান।

জানা গেছে, ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। ঘটনার তিন দিন পর তার ভাই জাহাঙ্গীর বাদী হয়ে হত্যা মামলা করেন।

২০১৯ সালের ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এছাড়া এ মামলার অপ্রাপ্ত বয়স্ক দুই আসামি মেহেরুন্নেছা স্বর্ণা ওরফে আফরিন ওরফে আন্নাফী ও মোছা. ফারিয়া বিনতে মিম জামিনে আছে। তাদের বিরুদ্ধে ভিন্ন দোষীপত্র দাখিল করা হয়। তাদের বিচার শিশু আদালতে চলমান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31