ব্রেকিং নিউজঃ

নাটক করে তারা দেশ গিলে ফেলেছে : মির্জা ফখরুল

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছে। জনগণের জয় হবে, ইনশা আল্লাহ।

রোববার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকো একজন দুর্ভাগ্যবান মানুষ। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে। তিনি রাজনৈতিক কারণেই বেশি প্রতিহিংসার শিকার হন। যদি তাদের সন্তান না হতেন তবে তিনি হয়তো এমন নির্যাতনের শিকার হতেন না। হয়তো একটু কম হতেন। তিনি রাজনীতির শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের আত্মা ধ্বংস করে দেওয়া হয়েছে। ডেঙ্গু পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উঁচু সর্তকবার্তা দিয়েছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো উদ্যোগ নেই। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। এজন্য দেশের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে।

তিনি বলেন, যখন আন্দোলন উঠতে থাকে তখনই জঙ্গি নাটক করতে থাকে তারা। এখন জনগণের চোখ অন্যদিকে প্রবাহিত করতে থাকবে। পশ্চিমা দেশগুলোকে বোঝাবে আমরা না থাকলে জঙ্গির উত্থান ঘটবে। কী নাটক। এ নাটক করে তারা দেশকে গিলে ফেলেছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের কাজই লুট, চুরি করা। তারা এটাতে সফলও হয়েছে। তবে একটা কথা ধর্মের কল বাতাসে নড়ে। তাই নড়তে শুরু করেছে। এ দেশের মানুষ জেগে উঠেছে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের জন্য।

বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তবে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। এটা আওয়ামী লীগ ভালো করে জানে। বিএনপি বিশ্বাস করে জনগণকে। আমরা আশাবাদী। অনেকে বলেন, আপনার মুখে হাসি দেখি কেন সব সময়। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এ পাথর জনগণের ঘাড়ে থেকে সরে যাচ্ছে। জনগণ মুক্তি পাচ্ছে একটি ভয়াল থাবা থেকে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930