ব্রেকিং নিউজঃ

বিগ বাজেটে ছেলের জন্মদিন পালন করলেন পরী

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি ঢাকার এক পাঁচ তারকা হোটেলে মহা ধুমধামে জমকালো আয়োজনে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদ্যাপন করছেন।

ওই দিন রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরী। রাজ্যকে ভালোবাসা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন ঢালিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকাসহ দুইশোরও বেশি অতিথি।

এ ছাড়া পরীমনির আত্মীয়স্বজনও হাজির হয়েছিলেন এ আয়োজনে। এই আয়োজনে খরচ পরী মণি গণমাধ্যমকে জানান, জন্মদিনের অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি।

তাঁর ভাষ্যে, ‘আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

এই প্রসঙ্গে অভিনেত্রী আরো বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি।

রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

সন্তানের জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরী মণিকে একাই দেখা গেছে। কিন্তু ছেলের এক বছর পূর্তি উৎসবে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। জানা গেছে, কলকাতায় আছেন তিনি।

পরীমণি প্রতিবছরই নিজের জন্মদিন অনুষ্ঠানে একটা থিম রাখতেন। ছেলের জন্মদিনেও হয়নি ব্যতিক্রম। ছেলের জন্মদিনে থিম ছিল পদ্মফুল। অনুষ্ঠানে মা ও বাবার কেনা পোশাক পরেছে রাজ্য। মায়ের কিনে দেওয়া পদ্মফুল রঙের স্যুট আর বাবার কিনে দেওয়া সাদা রঙের জুতা পরেছেন রাজ্য।

এদিকে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও কাজ করবেন পরী মণি। বৃহস্পতিবার ছেলের এক বছরের জন্মদিনে বড় ঘোষণা করেন অভিনেত্রী।

কাজে ফেরা প্রসঙ্গে পরী মণি গণমাধ্যমকে বলেন, ‘এবার কলকাতা-বাংলাদেশ মিলিয়ে কাজ করব। বেশকিছু জায়গায় কথা হয়েছে। সেগুলো মোটামুটি চূড়ান্ত। রাজ্যর জন্মদিনেই বেশকিছু প্রযোজক এই কাজগুলো নিয়ে ঘোষণা করার কথা বলেছিলেন।

তবে আমি রাজি হইনি। কারণ আজ আমার বাবুর প্রথম জন্মদিন। রাজ্যর প্রথম জন্মদিনের আনন্দ কোনোকিছুর সঙ্গেই ভাগ করতে চাই না। তবে ঘোষণা শিগগিরই আসবে।’

গত ২৬ মে পরী মণি অভিনীত ‘মা’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটিতে মুক্তিযুদ্ধের সময়কার এক ছোট্ট শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ‘মা’ পরিচালনা করেন অরণ্য আনোয়ার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930