ব্রেকিং নিউজঃ

বর্তমান সরকারের হাতে দেশ-জনগণ নিরাপদ নয়: নুর

অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের প্রতি আহবান জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়।

নুৱুল হক নুৱকে হত্যাৱ চেস্টাৱ উদ্দ্যশে  হামলাকারীদের গ্রেফতার, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ আটক সব রাজবন্দীদের মুক্তি ও যুগপৎ আন্দোলনের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে হয়। সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল ফকিরাপুল, নয়াপল্টন, নাইটিংগেল মোড়, বিজয়নগর, গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, সরকার দুটি কারণে আমার ওপর ক্ষুব্ধ। এক. প্রতিনিয়ত এই সরকারের অন্যায়- অবিচার, দুর্নীতি ও দুঃশাসন নিয়ে রাজপথে সোচ্চার থাকায়।

দুই. এই সরকারের ফাদার-মাদার, যারা এই সরকারকে ক্ষমতায় এনে টিকিয়ে রেখেছে, সেই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায়।

এসব কারণে বার বার আমার ও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে।

তিনি অনতিবিলম্বে ছাত্র নেতা বিন ইয়ামিন মোল্লা, গোপালগঞ্জের ছাত্র নেতা ঈসমাইলসহ সব রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন ও সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সাবেক যুগ্ম আহবায়ক বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান, সাবেক সহকারী আহবায়ক বায়জিদ শাহেদ, সাবেক যুগ্ম সদস্য সচিব জিলু খান, সাবেক সহকারী সদস্য সচিব আনিসুর রহমান মুন্না, সাবেক সদস্য তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930