ব্রেকিং নিউজঃ

‘আমার এজেন্ট রাখার যাদের হিম্মত নেই, তাদের অধীনে আবার সুষ্ঠু নির্বাচন!’

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি বলেছেন, ‘আমার এজেন্টদের রাখার যাদের হিম্মত নেই, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচনের তো প্রশ্নই উঠে না।’

সোমবার সকালে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন গিয়ে স্বতন্ত্র এই প্রার্থী বলেন, যখনই বলতেছে একতারার লোক, হিরো আলমের লোক, তখনই কিন্তু বের করে দিতেছে। তাহলে এই রকম করে এজেন্ট বের করে দেওয়ার মানে হইল, তারা একতরফা তাদের এজেন্ট দিয়ে সিল মারার চেষ্টা করতেছে।

কাদের বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আওয়ামী লীগের লোকজন। ডাইরেক্ট বলে তো দিলাম কে আমার এজেন্টদের বের করে দিচ্ছে। ওরা ছাড়া আর আমার এজেন্টদের কে বের করে দেবে? অন্য কারও ক্ষমতা আছে?

হিরো আলম তার নিজের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, যেহেতু তার এজেন্টের গায়ে হাত দিয়েছে, তাহলে তার গায়েও যে হাত দেবে না, তার কী নিশ্চয়তা আছে?

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031