ব্রেকিং নিউজঃ

আড়াইহাজারে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এরা হলো উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়ানুছ (২৯) ও লস্করদী এলাকার মৃত আবু দায়েনের ছেলে রুবেল (২৮)।

গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় নরিংদী এলাকায় বড়বাড়ি নামক একটি বাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ সময় অভিযানে অংশ নেন আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম, এসআই রূপন চন্দ্র সরকার ও এএসআই আলমগীর হোসেন। তবে ইয়াবার মূল হোতা মোবারক নামে এক মাদক বিক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় নরিংদী এলাকায় একটি চক্র ইয়াবা বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওসি আরো বলেন, ২০টি ছোট ফুয়েল প্যাকেটে রাখা সাদা রঙের চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে আটক করা হবে। পুলিশের অভিযান চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031