ব্রেকিং নিউজঃ

বিশ্বের ১৭৬ দেশে কাজ করেন দেড় কোটি বাংলাদেশি

বিশ্বের ১৭৬টি দেশে ১ কোটি ৪৯ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কাজ করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করার সময় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে মোট ১ কোটি ৪৯ লাখের অধিক কর্মী কর্মরত আছেন।

আমাদের সরকার ক্ষমতা নেওয়ার পর বিগত এক যুগে পেশাজীবী, দক্ষ, আধা দক্ষ ও স্বল্প দক্ষ ক্যাটাগরিতে সর্বমোট ৮১ লাখ ৪৭ হাজার ৬৪২ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। তিনি বলেন, বিশেষ করে, নারী কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণার্থী, নির্বাচন ও ওরিয়েন্টেশন কার্যক্রম জেলাপর্যায়ে সম্প্রসারণ ও বিকেন্দ্রীকরণের ফলে বিগত এক যুগে প্রায় ১০ লাখ নারী কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

আমরা নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে প্রধান গন্তব্যসমূহের বাইরে পোল্যান্ড, সেশেলস, আলবেনিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, উজবেকিস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা এবং কম্বোডিয়ায়ও বাংলাদেশি কর্মী পাঠানো সম্ভব হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930