ব্রেকিং নিউজঃ

চরফ্যাসনে মিনারার অপহরন কারী জলিলের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ভোলার চরফ্যাসন উপজেলার চর কলমী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের বাসিন্দা মিনারা বেগমের অপহরন কারী জলিল মেম্বারের বিচারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় চর কলমী ইউনিয়নের বক্তির হাট বাজারে মানবাধিকার সংস্থ্যা ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন-গত ০৮ জানুয়ারী মিনারার বসত বাড়ী থেকে জলিল মেম্বার অপহৃত মিনারাকে ডেকে নেয় এরপর থেকে মিনারা নিখোঁজ হন।

এ বিষয়ে মিনারার পরিবার চর কলমী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিলসহ পাঁচজনের নাম উল্লেখ করে শশীভূষণ থানায় একটি সাধারন ডায়েরী করে। মিনারার কোন সন্ধান না পেয়ে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অপহরন মামলা দায়ের করেন মিনারার পরিবার।

এছাড়াও বক্তারা আরো বলেন-অপহৃত মিনারাকে ফিরে পেতে প্রশাসনের কাছে দাবী জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930