কবিতা- মুখে রাখি হাসি মিজানুর রহমান মিজান
বেদনা থাকুক মনে
মুখে রাখি হাসি,
পীড়ায় কাতর থাকি
কাউকে নাহি ডাকি।
ছন্দহীন জীবন আমার
এঁকেবেঁকে চলে,
ঝর্নার মতই ঝড়ি
পিছু সময় ফেলে।
তন্দ্রাহীন নয়ন আমার
ক্লান্ত হয়ে যায়,
ঘুমহীন রাত্রি যেন
কভু নাহি শেষ হয়।
পুরানো কত কথা
ভাসে স্মৃতি তলে,
কতজনের মুখশ্রী
নয়ন মাঝে দোলে।
কারো কাছে প্রিয় আমি
হয়ত ছিলাম,
জানতে পারিনি কভু
আমি কি পেলাম।
তুচ্ছ যেন আমি
পৃথিবীর পরে,
নেয়নি কেউ তাই
আমায় আপন করে।
সদাই রাখি আমি
মুখে মিষ্টি হাসি,
সবাই আমার আপন
খুব ভালবাসি।
©️কবিস্বত্ব সংরক্ষিত।
