ব্রেকিং নিউজঃ

ঘূর্ণিঝড় মোখায় ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের জরুরি সভা

ভোলায় ঘূর্ণিঝড় মোখায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘূর্ণিঝড়ের আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে তিন ধাপে প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসন।

প্রথমত ঝড়ের পূর্বে, এরপর দুর্যোগকালীন সময় এবং দুর্যোগের পরবর্তী সময়। এই তিন দাফের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরি।

সভায় জানানো হয়, উপকূলে ৭৪৬ টি আশ্রয় কেন্দ্ৰ প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ধারন ক্ষমতা ১০ লাখের অধিক। এছাড়া ৮টি কন্ট্রোল রুম খোলার পাশাপাশি ভোলায় ঘূর্নিঝড় মোখায় বড় ধরনের ক্ষ

প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার ৬০০ স্বেচ্চাসেবীকে। গঠন করা হয়েছে ৯২ টি মেডিকেল টিম। সভায় জেলা প্রশাসকের পাশাপাশি বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, কোস্টগার্ডের অপারেশন অফিসার ল্যা. মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ জেলা প্রশাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এ সময় সিপিপি, রেডক্রিসেন্ট, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930