ব্রেকিং নিউজঃ

ছড়া- রীতি নীতি মিজানুর রহমান মিজান

প্রতিদিনই লিখি আমি
রম্য ছড়া আর কবিতা,
পোস্ট দেয়া হয় না যদিও
ফেসবুকেতে সব ই তা।

কবিতা লিখি বিরহের
আর প্রেমের লিখি কিছু ,
কমেন্টে সব বন্ধুরা বলে
নিয়েছিলি কি কারো পিছু ?

রম্য করে ছড়া লিখি আমি
নিয়ে সমাজের অনিয়ম যত,
এসব বলে লাভ হবে না যদিও
উন্নতি হয়নি কোনদিন তত।

ঘুঁনেধরা সমাজ এমনই থাকিবে
বদলাবে না তার রীতি ,
মানুষ আমরা আশরাফুল মাখলুকাত
হারিয়ে ফেলেছি সব নীতি ।

মুখ দিয়ে শুধু বলে যাই আমরা
নীতিকথা আর যত উপদেশ ,
টাকা কাউকে ধার দিয়েন দেখেন
ফিরে পেতে আপনার জীবন হবে শেষ।

ঘুষ আর সুদকে জীবনের সাথে
করছি ভালভাবে আমরা লালন,
সঠিক ভাবে কি করছি আমরা ?
আসলে ধর্ম কর্ম পালন ?

ধোঁকাবাজ আর বাটপারেরা
আছে যে সমাজে ভালো ,
শিক্ষা ছাড়া নেই যে মুক্তি
জ্ঞানই বিলিয়ে দিতে পারে আলো।

©️ পান্ডুলিপি সংরক্ষিত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31