কবিতা-এলো খুশীর ঈদ-মিজানুর রহমান মিজান
এলো আবার ঈদুল ফিতর রমজানের-ই-শেষে,
খুশীর ধরায় মাতল আজি সব মুসলমান হেসে ।
রমজানের ঐ রোজার শেষে
এলো খুশীর ঈদ,
ঈদ মুবারাক ঈদ মুবারাক
আজ খুশীতে নাই নিদ।
ঈদ মুবারাক বলে সবাই
যাব যে ঈদগাহে ,
আজ করব কোলাকুলি ঈদের
খুশীতে এ মন চাহে।
ঈদের নামাজ পড়ব সবাই
ঈদগাহ্ ময়দানে
নামাজ শেষে করব দোয়া
সকল মানুষের-ই- কল্যাণে ।
ঈদ মুবারাক ধ্বনিতে আজ
মেলাই বুকে বুক
ধনী গরীব নয় ভেদাভেদ
আমরা যে আশরাফুল মাখলুক ।
করনা কালের ঈদের কথা
আজ ও যে মনে পড়ে ,
যেতে পারিনি ঈদগাহেতে
ছিলাম যে বসে ঘরে।
দূর করে দাও সব মহামারী
হে রাব্বুল আল আমিন ,
এত গুনাহগার যে আমরা
জানি হবেনা মোদের জামিন।
তুমি যদি মোদের গুনাহ্
ক্ষমা নাহি করো,
বান্দা আমরা পাপীতাপী
অসহায় যে বড়।
কবুল করো মোদের দোয়া
হে পরওয়ারদিগার ,
শেষ বিচারের দিনে তুমি
করিও মোদের পার।
পাণ্ডুলিপি সংরক্ষিত।
