ব্রেকিং নিউজঃ

সিংড়ায় কম্বাইন হারভেস্টারে ধান কাটা ও মাড়াই শুরু

নাটোরের সিংড়া চলনবিল এলাকায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। রবিবার চলনবিলের জলারবাতা- বড়িয়া এলাকায় ধান কাটা ও মাড়াই উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন। মেশিনটি ঘণ্টায় তিন বিঘা ধান কাটতে সক্ষম।

এসময় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদসহ অনেকে।

উপজেলা কৃষি অফিসার বলেন, সিংড়া উপজেলার ৬ টি ইউনিয়নে ৫০ শতাংশ ভূর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। এ মেশিন দিয়ে ভাড়ায় ব্যবহৃত হবে। বিঘা প্রতি খরচ নেওয়া হবে দুই হাজার টাকা। কৃষকদের শ্রমিক সংকট মোকাবিলায় হারভেস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031