ব্রেকিং নিউজঃ

ভোলায় গাছ চাপা পড়ে ৪ জন নিহত অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত

ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে ভোলার চরফ্যাসন ও দৌলতখান উপজেলায় গাছ চাপা পড়ে ২ জন নিহত হয়েছেন। এরা হলেন চরফ্যাসন উপজেলার মনিরুল ইসলাম এবং দৌলতখান উপজেলার খাদিজা বেগম।

এছাড়া ঝড়ের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান গণমাধ্যমকে জানিয়েছেন,  প্রাথমিকভাবে ৫ শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছেন তিনি। তবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে পড়েছে। জোয়ারের পানিতে নিন্মাঞ্চল ৩/৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে।

জেলা কন্ট্রোল রুম সুত্র জানায় গত রাতে ৭৪৬টি আশ্রয় কেন্দ্রে ৭৪ হাজার ৪৮২ জন মানুষ আশ্রয় নিয়েছে।  এ ছাড়া বেড়িবাধ, মুজিব কিল্লা ও আশ্রয় কেন্দ্রে ২২ হাজার ৩৫১ টি গবাদি পশু আশ্রয় নিয়েছে।

তবে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো নিশ্চিত করে জানাতে পারেনি কন্ট্রোল রুম।

চরফ্যাসনের হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় মনির স্বর্ণকার (৪০) নামে এক ব্যক্তি গাছ চাপা পড়ে নিহত হয়েছেন। রাত ৮ টার দিকে তার ঘরের উপর গাছ উপড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

অপরদিকে দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ঘরের উপর গাছ পড়ে খাদিজা বেগম নামে ৮০ বছরের এক বৃদ্ধা মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দৌলতখান থানার ওসি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930