ব্রেকিং নিউজঃ

রাজধানীতে কর্নেল অলির এলডিপির বিক্ষোভ

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে প্রেস ক্লাব থেকে মিছিল বের করে কাকরাইলে গিয়ে শেষ করে।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি নেতারা বলেন, ‘দাবি একটাই এই সরকারের পদত্যাগ চাই।

আমরা প্রকাশ্যে ঘোষণা দিতে চাই, এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারকে আমরা সরিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই।

এই অবৈধ সরকার প্রায় ৬ শতাধিক বিরোধী দলের নেতাকর্মীকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। ৩৫ লাখ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে গৃহবন্দি করে রেখেছে। সমগ্র দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছে।’

তারা বলেন, ‘এই সরকারের পতন না হলে এর থেকে মুক্তি মিলবে না। মুক্তির রাস্তা একটাই এই সরকারের পদত্যাগ।’

সমাবেশে বক্তব্য দেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, অ্যাডভোকেট এসএম মোরশেদ, ড. আওরঙ্গজেব বেলাল, ড. নেয়ামূল বশির, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা মোছা. কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, এলডিপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ও আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নুরে আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেমসহ এলডিপির কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930