ব্রেকিং নিউজঃ

হেফাজত আমির হাসপাতালে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী (৮৮) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আহমেদ উল্লাহ।

তিনি জানান, মুহিবুল্লাহ বাবুনগরী হঠাৎ পেটে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

তিনি বলেন, ‘হুজুরের পিত্তথলিতে পাথর হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে।’

জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর ২০২১ সালের ২৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব পান মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি সম্পর্কে বাবুনগরীর মামা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031