ব্রেকিং নিউজঃ

ডিআইজি মীজানুরের পরবর্তী পদোন্নতিতে বাধা নেই

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ও ডিআইজি মীজানুরের পক্ষে। এর ফলে পরবর্তী উচ্চ পদে পদোন্নতিতে তার আর কোনো বাধা নেই।

গত ২৬ মে দেওয়া ওই রায়ের সার্টিফাইট কপি ১ সেপ্টেম্বর হাতে পাওয়ার পর আদালতের রায় অনুসারে মীজানুর রহমান ভূতাপেক্ষ পদোন্নতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবরে করা আবেদনে তিনি পদোন্নতির সঙ্গে বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের বিষয়টিও উল্লেখ করেছেন।

রায়ের বিষয়ে মীজানুর রহমানের আইনজীবী ব্যারিস্টার মৌসুমী কবিতা ফাতেমা জানান, পদোন্নতির ফোরাম হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। সেই প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং আপিল ট্রাইব্যুনালের রায়ও ডিআইজি মীজানুরের পক্ষে আসে।

সর্বশেষ আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায় যথাযথ বলে উল্লেখ করা হয়েছে।

এর ফলে ডিআইজি মীজানুর রহমানের পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।

প্রসঙ্গত, মীজানুর রহমান ১৭তম বিসিএস (পুলিশ ক্যাডার) পরীক্ষায় ১ম স্থানসহ সম্মিলিত মেধা তালিকায় ৪র্থ স্থান অধিকার করে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগ দেন।

২০০৩ সালে এডিশনাল এসপি ও ২০০৬ সালে এসপি হিসাবে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ হাইকোর্টের রায়ে ২০১৮ সালের ৩ জুলাই ডিআইজি হিসাবে র‌্যাংক ব্যাজ পরেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930