ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনার হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। রুশ সংবাদসংস্থা আরটি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রুশ সাংবাদিক দারিয়া দুগিনার হত্যাকাণ্ডকে ছোট করে দেখার পর মানবাধিকার নিয়ে কোনো জাতিকে জ্ঞান দেওয়ার কোনো নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

এর আগে রাশিয়ার এই হাই প্রোফাইল হত্যাকাণ্ড নিয়ে রাশিয়ার প্রকাশ করা তদন্তের বিষয়ে প্রশ্ন তুলেছিল যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন জানিয়েছিল, তারা মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন। ওয়াশিংটনের সেই মন্তব্যের প্রতিক্রিয়াতেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়া জাখারোভা ক্ষোভ উগড়ে দেয়।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সোমবার দুগিনার মৃত্যুর ব্যাপারে বলেন, ওয়াশিংটন ইউক্রেন বা রাশিয়া যেকোনো দেশের বেসামরিক নাগরিকদের ওপর হামলার দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়।

আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা মস্কোতে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় গাড়ি বোমা হামলায় নিহত হন। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

রাশিয়া প্রথম থেকেই দাবি করে, ইউক্রেন এ গাড়ি বোমা হামলার পেছনে দায়ী।

সোমবার রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে, তারা হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং নিশ্চিত হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এ হামলা চালিয়েছে। হামলাকারী ছিল তাদের এজেন্ট।

অবশ্য দুগিনের মেয়েকে হত্যার পেছনে ইউক্রেনকে দায়ী করার বিষয়টি পুরোটাই রাশিয়ার কল্পনা বলে উড়িয়ে দিয়েছে কিয়েভ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930