ব্রেকিং নিউজঃ

বামদের হরতাল সমর্থন প্রশ্নে মির্জা ফখরুলের ‘কৌশলী’ জবাব

জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ দেশে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের সময়ে কোন ধরনের পণ্যের কেমন দাম বেড়েছে তার বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্ন ছিল— আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের হরতালে বিএনপির সমর্থন থাকবে কিনা?
এ বিষয়ে অনেকটা কৌশলী জবাব দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা তো আগেই বলেছি— যে কোনো দলের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে আমরা সবসময় সমর্থন করি।’

যদিও এই ইস্যুতে এর আগে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি। এ ছাড়া আগামী ২২ আগস্ট থেকে জ্বালানি তেল, পরিবহণ ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে নামছে বিএনপি।

জনসম্পৃক্ত এসব ইস্যুতে সারা দেশের উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডপর্যায়ে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।

প্রসঙ্গত, জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি এবং পরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৫ আগস্ট বৃহস্পতিবার সারা দেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপির সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930