রম্যছড়া- ফান করি সবই তা মিজানুর রহমান মিজান
প্রথম প্রথম অনেককেই দেখছি
গ্রুপে থাকতে লেগে,
দিনে দিনে এখন দেখছি
যাচ্ছে তারা ভেগে।
নাম বললে চাকরী হারাবো
বলব না তাই নাম,
এত এত গ্রুপে থেকে
আসলে কি কাম ?
আড্ডা ফান আর মাস্তিতে
কাটে সারাদিন,
ভাল পেলাম সকলকেই
বলব না কাউকে মীন।
বছর শেষে হয় একখান
বিশাল মিলনমেলা,
গান থাকে নাচ থাকে
থাকে নানা রকম খেলা।
কি যে এক যুগ আইলো
চলছে সব দারুন খেলা ,
ফেসবুক খুললে দেখি এখন
হচ্ছে গ্রুপ গুলোর মিলনমেলা।
নামী দামী পার্টি হল
আর হোটেল করে ভাড়া ,
ফান মাস্তি আর নাচ গানে
মেতে ওঠে তারা ।
খাওয়া দাওয়া থাকে ভাল
থাকে রেফেল ড্র,
ইনবক্সে দাওয়াত দেয়
বলে জয়েন কর ব্রো ।
এত কিছু বলা ঠিক নয়
যদিও আমি জানি,
মাঝে মাঝে পোস্ট দেই তাই
কবি বলেছেন এই বানী।
কবির উপর চাপিয়ে দেই
যা লিখি ফেসবুকে,
জানতে পারতেন কবি যদি
কাঁদতেন দুঃখে দুঃখে।
রম্য করে ছড়া লিখি
লিখি কবিতা,
মাইন্ড খাইলে খাইতে পারেন
ফান করি সবই তা ।
তারপরও ভাল লাগে
গ্রুপগুলোয় থাকা,
না হলে যে হয়ে যাব
একা থেকে বোকা।
পাণ্ডুলিপি সংরক্ষিত।
