আবারও অপূর্ব-সাবিলার ‘অঘটন’
কর্মহীন অপূর্ব। সেটিও সমস্যা নয়। তাকে নিয়ে মূল সমস্যা- তিনি যেখানেই যান, একটা না একটা অঘটন ঘটান। সে কারণেই তার নাম হয়ে ওঠে অঘটনঘটনপটীয়সী।
এমন মজার গল্প নিয়ে গত ঈদে ছক্কা হাঁকালেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
তার সঙ্গে স্মার্ট-বুদ্ধিমতী প্রেমিকার চরিত্রে দেখা গেছে সাবিলা নূরকে। ‘অঘটন’ নামের নাটকটি বানান শিহাব শাহীন।
এই ঈদে একই টিম নিয়ে আসছে নাটকটির সিকুয়াল। এটির নাম ‘আবারও অঘটন’।
নির্মাতা শিহাব শাহীন বলেন, আগের নাটকটি ছিল প্রেম পর্ব। এবার করেছি সংসার পর্ব। প্রধান দুটো চরিত্রের সঙ্গে এবার নতুন আরেকটি চরিত্র যুক্ত হলো। তবে আগের মতোই সংসার জীবনে এসেও অপূর্বকে দেখা যাবে অঘটনঘটনপটীয়সী চরিত্রে। আশা করছি এটিও দর্শক উপভোগ করবেন।’
এবারের গল্পে দেখা যাবে অপূর্বর সব অঘটন মেনে নিয়েও প্রেমিকা সাবিলা বিয়ে করেন। যদিও বিয়ের পর এক ছাদের নিচে থাকতে গিয়ে সাবিলার সঙ্গে অপূর্বর অঘটনের মাত্রা আরও বেড়ে যায়।
তবে সেসব অঘটন সামলে নেওয়ার বিষয়েও সারাক্ষণ সচেতন থাকেন সাবিলা। কিন্তু মূল বিপত্তিটা বাঁধে অপূর্বর শ্বশুরবাড়িতে গিয়ে। সেখানে আবার হাজির হয় বিদেশফেরত সাবিলার সাবে । ঘটতে থাকা নানা ঘটনা। নাটকটি ঈদ আয়োজনে দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
