ব্রেকিং নিউজঃ

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

এখন পর্যন্ত ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে জাহাঙ্গীর কবির (৫৯) নামে একজন হজযাত্রী পবিত্র মক্কায় মারা গেছেন। এটাই এবারের হজযাত্রীদের মধ্যে প্রথম মৃত্যু।

সোমবার (১৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

বুলেটিনে জানানো হয়, ১২ জুন সরকারি ব্যবস্থাপনার অষ্টম ফ্লাইট বিজি-৩০১৫-তে ৪০৯ জন হজযাত্রী জেদ্দার স্থানীয় সময় সকাল ৭টা ১১ মিনিটে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এ নিয়ে সর্বমোট ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি গেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩,২৬৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৪,৩০৫ জন হজে গেছেন।

এ পর্যন্ত ফ্লাইট সংখ্যা ১৯টি। এর মাঝে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের ৫টি এবং ফ্লাই নাসের ৩টি।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২২ সনের হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930