ব্রেকিং নিউজঃ

কবিতা- লাজুক লতা

লজ্জাবতী লাজুক লতা
দেখছো কি অমন করে ?
তোমার লাজুক লাজুক
ঐ মুখখানা দেখে ,
আমি হয়ে যাই পাগলপারা
হারিয়ে ফেলি নিজেকে আমি ।
আমি তৃষ্ণার্ত হই
তোমার ঐ তপ্ত লাল ঠোঁটে
ভালবাসার উষ্ণ চুম্বন এঁকে দিতে
ইচ্ছে করে আমার শুস্ক হৃদয়ের মরুভূমি
ভিজিয়ে তুলি বর্ষার প্লাবন বন্যায়
তোমার ঐ এলোমেলো চুলের ঘ্রান
আমাকে ভরিয়ে দেয় তীব্র বাসনায়।
যে বাসনা শুধুই ভালবাসার মত পবিএ
আরো দিশেহারা হই তেমনি করে
হাস্নাহেনা আর বকুলের মাতাল করা ঘ্রানে
আর তোমার উষ্ণ আলিঙ্গনে
আমি নিজেকে হারিয়ে ফেলি
কোন এক ভাবনার দুয়ারে
যেমনি নদীর ঢেউ এসে আছড়ে পড়ে কিনারে
আর ভেঙ্গে তছনছ করে ফেলে তার পাড়।
আমি শুনতে পাই তোমার ভালবাসার নিঃশ্বাস
আর মৃদু কাঁপনে হাতের কাঁকনের শব্দ
চিবুক বেয়ে বয়ে পরছে ভোরের শিশিরের ন্যায়
এক বিন্দু ঘামের কনা ,
যা আমাকে আরও আবেগায়িত করে তোলে
তোমাকে খুব কাছে থেকে দেখার ।
আমার ভালবাসাটুকু রেখে গেলাম কল্পনায়
ক্ষণিকের এই ভালবাসা আর ভাললাগা
যেন চির অম্লান থাকে আমাদের মনে
ভাল থেকো আমার লাজুক লতা
ভাল থেকো সারাক্ষণ ।

©️ পান্ডুলিপি সংরক্ষিত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930