ব্রেকিং নিউজঃ

কবিতা- নীল শাড়ী জড়িয়ে

আজ সারাদিনময়
তোমাতে আমাতে
ভালবাসাবাসি,
রইব মোরা দুটি পাখির মত
এসো পাশাপাশি।
ডিঙ্গী নায়ে চরে যাব দূর বহুদূরে
নদীর কোল ঘেঁসে
তুমি আমি ডগায় বসে
গাইব ভালবাসার গান,
আমরা দুজন যেন দুটি পাখি
তোমার সাথে বেঁধেছি আমারি প্রান।
কত ফুল পাখি
মেলে দুটি আঁখি
দেখছে লুকিয়ে
আমাদের খুনসুটি
আর ভালবাসাবাসি।
নদীর স্রোতের সাথে
দুজনে যেতে যেতে
প্রেমের আলিঙ্গনে
রয়েছি যে মেতে।
কাঁশফুলে সাজিয়ে
যাব যে তোমায় নিয়ে,
ঐ যে দূরের সবুজ ঘাসে
ঘাস ফড়িং আছে বসে,
নীল শাড়ী জড়িয়ে
মাথায় কাঁশফুল
নীল সাদায় তুমি আজ সেজেছ,
নীল সাদা ঘাস ফড়িং
উল্লাসে তোমাকে ছুঁয়েছে।
আমি শুধু দেখেছি
নদী আর প্রকৃতির মতই
তুমি অপরূপ সুন্দর,
বড্ড মায়াময়
তোমার সাথেই রইব চিরদিন
আরতো কিছুই চাওয়ার নয়।

©️ পান্ডুলিপি সংরক্ষিত।

#আমার_লেখার_পাতা_৮০২

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930