ব্রেকিং নিউজঃ

রাশিয়ার সেই জাহাজ নিয়ে বিস্ফোরক অভিযোগ ইউক্রেনের

ইউক্রেনের পুরোপুরি দখল করার পর শহরটির সমুদ্র বন্দরে প্রথমবারের মতো রাশিয়া থেকে প্রবেশ করেছে জাহাজ। রাশিয়ার বিরুদ্ধে ওই জাহাজ বোঝাই করে লোহা লুট করার অভিযোগ এনেছে ইউক্রেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে ইউক্রেনের পার্লামেন্টের মানবাধিকার কমিশনার লিউদমিলা দেনিসোভা বলেন, শহরটির সমুদ্র বন্দরে প্রথমবারের মতো প্রবেশ করা রুশ জাহাজ রোস্তভ-অন-দনে তিন হাজার টন ধাতব পণ্য পাঠানো শুরু করেছে।

তিনি আরও বলেন, লুট করা লোহা সুবিধাজনকভাবে সরানোর জন্য দখলদাররা (রাশিয়ান) মারিউপোল এবং ভলনোভাখাতে রেল সংযোগ পুনরুদ্ধার করতে শুরু করেছে।

এদিকে ব্যাপক গোলাবর্ষণ করে মারিউপোল দখল করে রুশ সেনারা। তবে মারিউপোলের ইস্পাত কারখানা আজভস্টালের দখল নিতে আরও কিছুদিন সময় লাগে তাদের।

বর্তমানে পুরো মারিউপোল রাশিয়ার দখলে রয়েছে। আর মারিউপোল দখল করার পরপরই প্রথমবারের মতো সেখান থেকে লোহা নিয়ে যাচ্ছে তারা।

কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এই তথ্য জানিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930