ব্রেকিং নিউজঃ

আমিন খান আন্দোলনে নামছেন

জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের অভিনয় ব্যস্ততা কমলেও সামাজিক কর্মকাণ্ডে তার ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে।

অভিনয় ও প্রাতিষ্ঠানিক চাকরির পাশাপাশি ২০১৬ সালে ভেজালমুক্ত খাবার উৎপাদন ও ব্যবহারের দিকে জনসাধারণকে উদ্বুদ্ধ করার প্রয়াসে প্রতিষ্ঠা করেন ‘আমরা ভেজালমুক্ত খাবার চাই’ নামের একটি সংগঠন।

এটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন খান। প্রতিষ্ঠার পর থেকে  এখন পর্যন্ত দেশের ১৬টি জেলায় এ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন আমিন খান।

করোনার কারণে ২০২০ সাল থেকে এটির কার্যক্রম বন্ধ ছিল। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার কারণে শিগগিরই এ কার্যক্রমটি আবার চালু করছেন এই চিত্রনায়ক।

এ প্রসঙ্গে আমিন খান বলেন, আমরা সারা দেশের মানুষকে ভেজালমুক্ত খাদ্য গ্রহণে আগ্রহী করে তোলার জন্যই সেবামূলক সংগঠনটি প্রতিষ্ঠা করেছি।

এ পর্যন্ত যতটুকু কার্যক্রম পরিচালনা করেছি তাতে মানুষের কাছে থেকে আশানুরূপ সাড়া পেয়েছি। আশা করছি এবারো সবার কাছ থেকে ভালো সাড়া পাব।

বর্তমানে তিনি একটি বেসরকারি শিল্প গ্রুপে উর্ধ্বতন কর্মকর্তা পদে চাকরি করছেন। তিনি করোনাকালের আগে ‘সাহসী যোদ্ধা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। যেটির নাম পরিবর্তন হয়ে ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930