ব্রেকিং নিউজঃ

৯০ বছর বয়সে ৪০ বছরের মেয়েকে বিয়ে করলেন কুমিল্লার প্রবীন আইনজীবী

প্রবীন আইনজীবী, কুমিল্লা বার এর ৫ বারের সভাপতি এডভোকেট মো. ঈসমাইল। সোমবার বিকেলে বিয়ে করে তিনি স্ত্রী নিয়ে নিজের বাসায় উঠেন।

বিয়েতে ওই আইনজীবীর ৫ ছেলে ১ মেয়ে ও নাতী নাতনীরা উপস্থিত ছিলেন। কুমিল্লা নগরীর উজীর দীঘির পাড় এলাকার বাসিন্দা এডভোটে খালেদা আক্তার মিতু বিয়ের কাজ সম্পন্ন করেন।

তার বাসায়ই বিয়ের কাজ সম্পন্ন হয়। কুমিল্লার এ প্রবীন, প্রাজ্ঞ ও সুপরিচিত আইনজীবীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে নগরীজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

বিয়ের বিষয়ে এডভোকেট মো. ঈসমাইলের কোন মতামত নেয়া সম্ভব হয়নি। তিনি কারো সাথে কথা বলতে চার না। তবে এডভোটে খালেদা আক্তার মিতু বলেন, স্যার তার নিজের প্রয়োজনেই বিয়ে করেছেন।

বিয়েতে উনার ৫ ছেলে ও এক মেয়েসহ নাতী নাতনীরা উপস্থিত ছিলেন। নতুন মাকে তারা পা ছুঁয়ে সালাম করে বরণ করে নেন।

এসম তারা একে অপরকে মিষ্টিমুখ কারান। ছেলে মেয়েরা তাদের নিজস্ব ৪টি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার নিয়ে আসেন। বিয়েতে ৫ লাখ টাকার কাবিন হয়। এর মধ্যে দই লাখ ৫০ হাজার টাকা উসুল দেন।

কণ্যার গয়না—গাটিসহ আনুসাঙ্গিক সব কিছুই দেয়া হয় স্বাভাবিক আর দশটা বিয়ের মতই।

সোনালি পাড়েরর মধ্যে সোনালি আঁচলের দামী শাড়িও দেয়া হয়। এ শাড়ি পড়েই কনে স্বামীর বাড়ি নগরীর কাপ্তান বাজারে যান। কনের পরিচয় নিয়ে জানা গেছে, কনের নাম মিনু আরা।

তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকায় মেয়ে ভাড়া থাকতেন। মেয়ের পরিবার এ বিয়ের সাথে ছিল বলে জানা গেছে।

এদিকে প্রবীন এ আইনজীবীর বিয়ের খবরে তার সহকমীর্ ও অনুজরা গতকাল সন্ধ্যা থেকেই মিষ্টি নিয়ে বাসায় ভীড় জমান।

আইনজীবীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও ফুল ও মিষ্টি এডভোকেট মো. ঈসমাইলের বাসায় যান নবদম্পতিকে অভিনন্দন জানাতে যান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930