পবিএ ভালোবাসা-বনাম-অর্থসম্পদ-বংশ পৱিচয়
আমি তার নারী দেহের সন্ধান খুঁজিনি। আমি তার হৃদয় সত্তার ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি এমনই একটা কাপুরুষ তার ব্যক্তিসত্তার মূল্য তো দিতেই পারেনি আর হৃদয় সত্তা তো ডুমুরের ফুল।
আমি নারীকে অনেক আগে থেকেই অবিশ্বাস করতাম কিন্তু একটা নারী একটা মেয়ে যে একটা পুরুষকে এতোটা ভালোবাসতে পারে সেটা আমি নিজে উপলব্দি করছি। যে তার জীবন পরিবার এমনকি দুনিয়া ছাড়তে পারে তার ভালোবাসার কোনো মূল্য আমি দিতে পারি নি।
কেউ কখনও দুটো হৃদয় যে কি চাই জানতে চাইনি আর হৃদয়ের সেই কথা বুঝতে পারাতো অনেক বড় হৃদয়ের পরিচয়। যেখানে অর্থ প্রতিপত্তি বংশ মর্যাদা প্রধান বিষয় সেখানে ভালোবাসা বালির বাধ।
যখন তখন সেই বাধ ভেঙে যায় এবং সেটা নিজের রক্ত দিয়ে। কেউ বুঝতে চাই না দুটো মনকে। কিন্তু বেঁচে থাকার জন্য কি এগুলো খুব প্রয়োজন ?
বেদুইনদের জীবন টাই দেখুন না! ওদের তো অর্থ নাই সম্পদ নাই বংশ মর্যাদা নাই। তারা যাযাবর অথচ তারা খোলা আকাশের নিচে বসবাস করছে শতাব্দী ধরে। তারা যে হৃদয়সত্তার দেখা পেয়েছে আপনি টাকা দিয়ে বংশ দিয়ে সেটা পাবেন না।
সে আমাকে চেয়ে ছিলো আর আমি কিছুই করতে পারেনি তার জন্য। আমি শুধু তার জন্য চোখের পানিই ফেলেছি দূর থেকে অঝোরে। পৃথিবীর মানুষ বাহ্যিক দিক থেকে যতই সহজ মনে হয় কিন্তু বাস্তবে খুবই জঘন্য সত্তার অধিকারী। যাদের কাছে দিন শেষে টাকা সম্পদ বংশটাই মুখ্য।
অথচ ভালোবাসা হয় শুধু দুটো হৃদয়ের মধ্যে যেখানে থাকবে না কোনো অর্থের হিসাব কোনো বংশ গৌরব। জীবনে অনেক প্রেমের দেখা পেয়েছি কিন্তু ভালোবাসার দেখা পেয়েছি মাত্র একবারই।
যে সবকিছুর উর্ধ্বে শুধু আমাকে ভালোবাসে আর আমি তাকে। অনেক বারই তাকে বলেছি এটা কিন্তু কখনও মানবে না কেউ। কিন্তু সে শুধু ভালোই বেসে গেছে আমাকে। আর আমি তাকে।
আজ শুধু টাকা দিয়ে বংশ দিয়ে পরিবার দিয়ে মাপা হচ্ছে তার পরিমাণ যেখানে ভালোবাসা হেরে গেছে বারবার। কেউ জানতে চাইলো না আমরা কিসে সুখী! তাদের সকলের অহমিকা জিতে গেলো। কিন্তু আমি তো চেয়ে ছিলাম পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতে।
কিন্তু আমি পারেনি তার সেই হাত দুটো ধরে রাখতে। হাত দুটো পিচ্ছিল হয়ে গেছে টাকা সম্পদ আর পরিবারের নির্যাতনে। কেউ ই মেনে নিতে চাইনি এই সম্পর্ককে।
দুজনই শুধু কেঁদে গেলাম। সবকিছুর উর্ধ্বে আমি তার শুধু ঐ কমল হাত দুটো ধরে কপালে একটা চুমু একে দিয়ে তাকে কথা দিতে চেয়েছিলাম সারা জীবন পাশে থাকতে। আমি কোনো অর্থ বংশ মর্যাদা চাইনি। শুধু তাকেই চেয়ে ছিলাম। আর ও আমাকে।
দিনশেষে হয়তো তার জন্য অমুক ব্রান্ডের পোশাক কিংবা গহনা নিয়ে আসতে পারতাম না কিন্তু এক বুক ভালোবাসা নিয়ে আসতে ঠিকই পারতাম।
অনেক স্বপ্নই দুজন দেখে ছিলাম যেখানে স্বার্থের কোনো হিসাব ছিলো না ছিলো দুজনকে কে কত ভালোবাসতে পারে তার প্রতিযোগিতা।
ভালো থাকুক দুনিয়ার এই স্বার্থপর হৃদয় হীন মানুষ গুলো। কিন্তু আমিও পারতেছি না এভাবে বেঁচে থাকতে। জানিনা কি হবে!
